Search
Close this search box.

এসএসসি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন জামায়াত আমির

হাবিবা

ছবিঃ সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তিনি রাজধানীর মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

পরিদর্শনকালে তিনি পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা ও সাফল্য কামনা করে দোয়া করেন। একই সঙ্গে কেন্দ্র সচিবদের শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পরবর্তীতে তিনি অভিভাবকদের জন্য পরীক্ষাকেন্দ্রের বাইরে স্থাপিত ছাউনি ও সুপেয় পানির ব্যবস্থাও পরিদর্শন করেন। অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা-অসুবিধার বিষয়েও খোঁজ নেন।

স্থানীয় অভিভাবকরা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ