বুধবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন—“মাঝে মাঝে বিদ্যুৎ যায়? না কি মাঝে মাঝে বিদ্যুৎ আসে?”
তার এই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের আদানির একটি বিদ্যুৎকেন্দ্রের ইউনিট কারিগরি কারণে বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমে গেছে। এতে লোডশেডিং আরও বেড়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) তথ্য অনুযায়ী, নির্ধারিত চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ডে পিক ও ইভনিং পিকে লোডশেডিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
পাওয়ার গ্রিডের হিসাব অনুযায়ী, আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে আসায় জাতীয় গ্রিডে চাপ তৈরি হয়েছে এবং বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে।








