এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ জুট মিল, কারখানা চালুকরণ ও ইজারা সংক্রান্ত স্টেকহোল্ডারদের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ছয়টি পাটকল বেসরকারি উদ্যোগে চালু করা হবে। এরপর পর্যায়ক্রমে বাকি বন্ধ পাটকলগুলো চালু বা ইজারা দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে।
তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে দেশে বিনিয়োগ বৃদ্ধি পাবে, রপ্তানি বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।








