Search
Close this search box.

১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে ইশরাক–মন্টি

হাবিবা

ছবিঃ সংগৃহীত

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে সভাপতি এবং ড. কে এম আই মন্টিকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে পূর্বে ঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুনভাবে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। ২০২৫ সালের নভেম্বর মাসে ঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটি কার্যকর করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে জাহেদুল হক শামীম দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি আরও ২০ জনকে সহ-সভাপতি করা হয়েছে।

সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টির সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ১৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠন সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং কেন্দ্রীয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণে নতুন গতি আসবে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ