Search
Close this search box.

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ ২৫ এপ্রিল

হাবিবা

ছবিঃ সংগৃহীত

আগামী ২৫ এপ্রিল রাজধানী ঢাকায় জাতীয় সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশটির শিরোনাম হবে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’। এতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্রে জানা গেছে, এই সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। সমাবেশে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি বিভিন্ন দাবিদাওয়া ও কর্মসূচি ঘোষণা আসতে পারে।

এর আগে সাম্প্রতিক সময়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করে। তারই ধারাবাহিকতায় এবার বড় পরিসরে জাতীয় সমাবেশের আয়োজন করা হচ্ছে বলে দলটির নেতারা জানিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সমাবেশের মাধ্যমে জামায়াত তাদের রাজনৈতিক অবস্থান ও জোটগত শক্তি আরও দৃশ্যমান করার চেষ্টা করবে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রস্তুতিও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।



ঢাকা

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ