Search
Close this search box.

ওয়াসার প্রকল্পে মাটি ধস, নি`হত ২, আ`হত ২

হাবিবা

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার মাটি খননকাজ চলাকালে ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত শ্রমিকরা হলেন রাকিব ও তুষার। তাদের বাড়ি দিনাজপুর জেলায় বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন সাগর ও এরশাদ, যাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, চায়না হাইড্রো কোম্পানির অধীনে চলমান মাটি খননকাজের সময় হঠাৎ করে মাটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলে কাজ করা কয়েকজন শ্রমিক মাটির নিচে চাপা পড়ে যান। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে চারজনকে মাটির নিচ থেকে বের করে আনেন।

গুরুতর অবস্থায় তাদের ভোর পৌনে পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকিব ও তুষারকে মৃত ঘোষণা করেন। আহত সাগর ও এরশাদকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত না করেই খননকাজ পরিচালনা করা হচ্ছিল, যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ও ঝুঁকি মূল্যায়নের ঘাটতির বিষয়টিও সামনে এসেছে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি বাড়ানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ