Search
Close this search box.

জামালপুরে গৃহবধূকে দলবেঁধে ধ`র্ষণ: তিনজনের মৃ`ত্যুদণ্ড

হাবিবা

ছবিঃ সংগৃহীত

জামালপুর সদর উপজেলায় এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফজলুল হক জানান, রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ১৪ মে জামালপুর শহরের একটি মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ আনা হয়। এ ঘটনায় পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করলে তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর পৌরসভার বেলটিয়া এলাকার বুলবুল আহমেদ (৪৫), পাথালিয়া নাউভাঙ্গা চরের কালাম মাক্কু (৫০) এবং একই এলাকার মো. রুকু (৫৫)।

আদালত পর্যবেক্ষণে জানায়, সাক্ষ্য-প্রমাণ ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ