রোববার রাতে দক্ষিণ লেবাননে একটি হামভি যান উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।দুর্ঘটনায় আহত তিন রিজার্ভ সেনার মধ্যে একজনের অবস্থা মাঝারি এবং বাকি দুজন সামান্য আহত হয়েছেন। সামরিক কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর বিন্ত জেবেইলে হিজবুল্লাহর সঙ্গে আইডিএফের প্যারাট্রুপার ব্রিগেডের সরাসরি সংঘর্ষ হয়েছে।
১০১তম ব্যাটালিয়নের ১০ জন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আইডিএফ দাবি করেছে, পাল্টাপাল্টি গুলিবর্ষণ ও বিমান হামলায় হিজবুল্লাহর তিন সদস্য নিহত হয়েছে। এছাড়া রোববার একই এলাকায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের একজনসহ তিনজন আত্মসমর্পণ করেছে বলে জানায় ইসরায়েল।
বর্তমানে আইডিএফ বিন্ত জেবেইল শহরটি ঘিরে অভিযান চালাচ্ছে। এই শহরটি হিজবুল্লাহর একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।
২০০৬ সালের লেবানন যুদ্ধে এই শহরটি দখল করতে ব্যর্থ হয়েছিল ইসরায়েল। এছাড়া ২০০০ সালে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর হাসান নাসরাল্লাহ এখান থেকেই তাঁর বিখ্যাত বিজয় ভাষণ দিয়েছিলেন।আইডিএফের দাবি অনুযায়ী, শহরটি এখন প্রায় তাঁদের দখলের পথে।
আইডিএফ জানিয়েছে, গত এক দিনে দক্ষিণ লেবাননে প্রায় ১৫০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে।
আদশিত এলাকায় হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার ও রকেট উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। গত ২ মার্চ থেকে এই এলাকা থেকে ইসরায়েলের কিরিয়াত শমোনা লক্ষ্য করে প্রায় ১৩০টি রকেট ছোড়া হয়েছে। বুধবারের পর থেকে বৈরুতে আর কোনো হামলা চালায়নি আইডিএফ। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে এই পরিবর্তন এসেছে।








