Search
Close this search box.

পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে এবার ‘মাছ’ হয়ে উঠল রাজনৈতিক প্রতীক

হাবিবা

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ-এ আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রচারণায় নতুন এক রাজনৈতিক প্রতীক হয়ে উঠেছে ‘মাছ’। প্রচার-প্রচারণার মাঠে এবার সরাসরি মাছ হাতে দেখা যাচ্ছে ক্ষমতাসীন ও বিরোধী—দুই দলের প্রার্থীদেরই।

ভারতীয় জনতা পার্টিতৃণমূল কংগ্রেস-এর প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছাতে মাছকে ব্যবহার করছেন ভিন্নধর্মী প্রচারণার কৌশল হিসেবে। কোথাও প্রার্থী মাছ হাতে হাঁটছেন, আবার কোথাও তা হয়ে উঠেছে রাজনৈতিক বার্তার প্রতীক।

বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী এবং রাকেশ সিং প্রচারে মাছ হাতে নেমে পড়েছেন, যা স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপি বাংলার খাদ্যসংস্কৃতিতে হস্তক্ষেপ করতে চায় এবং মাছ-ভাতের ঐতিহ্যকে রাজনৈতিক ইস্যু বানানো হচ্ছে।

তিনি বলেন, “বাংলা মাছ-ভাতে বাঁচে”—এই সংস্কৃতিতে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে বলছে, বিষয়টি রাজনৈতিক প্রচারণার অংশমাত্র। দলের নেতারা দাবি করছেন, দুর্নীতি ও উন্নয়ন ইস্যু থেকে দৃষ্টি সরাতেই এসব প্রচারণা চালানো হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক মন্তব্যে বলেছেন, রাজ্যে মাছ উৎপাদনে স্বনির্ভরতার ঘাটতি রয়েছে, যা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে মাছ শুধু খাদ্য নয়, বরং পরিচয় ও আবেগের অংশ। তাই নির্বাচনী রাজনীতিতে এটি সহজেই ভোটারদের অনুভূতির সঙ্গে যুক্ত করা যাচ্ছে।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ