সেনাপ্রধান বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, জবাবদিহি ছাড়া কোনো প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না। সেনাবাহিনী সব সময় জবাবদিহির মধ্যেই পরিচালিত হয় এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






