তবে ফাহমিদা হক এ বিষয়ে বলেন, তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। তিনি জানান, “আমার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায় হলেও আমি ঢাকায় বড় হয়েছি। আমার বাবা জহিরুল হক। আমি আমার নিজের পরিচয়েই মনোনয়ন পেয়েছি।”
জানা গেছে, সাংবাদিক জিল্লুর রহমান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রয়েছেন তার স্ত্রী ফাহমিদা হকও।
দলীয় সূত্রে জানা যায়, ফাহমিদা হক বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সেই সাংগঠনিক অবস্থান থেকেই তিনি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পেয়েছেন বলে দাবি করা হচ্ছে।
মনোনয়নকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চললেও বিএনপির পক্ষ থেকে বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ বলেই দেখা হচ্ছে।








