রিয়াজুল ইসলাম বলেন, অতীতেও সরকারের সময়ে নানা সংকট তৈরি হয়েছে, কৃষক আন্দোলনে গুলি চালানোর মতো ঘটনাও ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, অর্থনৈতিক সংকট ও ব্যাংক খাতে দুর্বলতার কারণে উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময় তিনি সরকারের সমালোচনা করে দাবি করেন, রাজনৈতিক ব্যর্থতা আড়াল করতে ক্যাম্পাসগুলোতে অস্থিরতা তৈরি করা হচ্ছে।
সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে দেশে আবারও বড় ধরনের আন্দোলন সৃষ্টি হতে পারে। তার ভাষায়, “সময়সীমা থাকতেই দেশের মানুষের জীবনমান উন্নয়ন করতে হবে এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।”
সমাবেশে অন্যান্য বক্তারাও সরকারের নীতি ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেন এবং বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।








