অল্প সময়ের এই টিজারে বেশ কিছু স্নায়ুচাপ বাড়ানো দৃশ্য এবং গুরুত্বপূর্ণ সংলাপ তুলে ধরা হয়েছে:
টিজারে কোলম্যান ডোমিঙ্গোকে (হুগো ওয়েকফিল্ড চরিত্রে) বলতে শোনা যায় যে, এক ভয়াবহ সত্যকে কয়েক দশক ধরে আড়াল করে রাখা হয়েছে।অন্যদিকে কলিন ফার্থ (নোয়া স্ক্যানলন চরিত্রে) দর্শকদের সতর্ক করে দিচ্ছেন এই বলে যে—মানুষ এই সত্য মেনে নেওয়ার জন্য হয়তো এখনো প্রস্তুত নয়।
টিজারের সবচেয়ে আকর্ষণীয় ও ভীতি জাগানিয়া মুহূর্তটি আসে একদম শেষে, যেখানে একটি ভিনগ্রহী প্রাণীকে তার লম্বা আঙুল দিয়ে একটি মানব শিশুর মুখ স্পর্শ করতে দেখা যায়।
‘ইটি’ (E.T.) বা ‘ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস’-এর মতো কালজয়ী সিনেমার নির্মাতা স্পিলবার্গ বেশ কয়েক বছর পর আবারও সায়েন্স ফিকশন ঘরানায় ফিরলেন।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্পিলবার্গের দীর্ঘদিনের সঙ্গী ডেভিড কোয়েপ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, জশ ও’কনর, ইভ হিউসন ও ওয়াইট রাসেল। একটি দৃশ্যে জশ ও’কনরকে রহস্যময় ‘ক্রপ সার্কেলের’ মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা রহস্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।








