ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চুং সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শ্যাভেজ-ডেরেমা প্রশাসন ছেড়ে বেসরকারি খাতে যোগ দিচ্ছেন। তিনি শ্রমিকদের সুরক্ষা ও শ্রমনীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন।
পদত্যাগের পর দেওয়া বিবৃতিতে শ্যাভেজ-ডেরেমা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আমেরিকান শ্রমিকদের স্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদ হারান বা বরখাস্ত হন। এর মধ্যে অভিবাসন দপ্তরের প্রধান এবং অ্যাটর্নি জেনারেলও রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ অস্থিরতা আবারও আলোচনায় এসেছে।






