ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, জাহাজ দুটি কোন দেশের এবং কী ধরনের পণ্য বহন করছিল—তা এখনো নিশ্চিত করা হয়নি।
আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে নিরাপত্তা বিঘ্নিত করা তাদের জন্য একটি ‘লাল রেখা’। এ নিয়ম অমান্য করায় জাহাজ দুটি জব্দ করা হয়েছে।
অন্যদিকে, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে—একটি জাহাজ ইরানের উপকূলের কাছে গুলিবিদ্ধ হয় এবং অন্যটি ওমান উপকূলের কাছে হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে একই দিনে হরমুজ প্রণালি অতিক্রমের সময় তিনটি কনটেইনার জাহাজে হামলার খবর পাওয়া যায়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এবং সামুদ্রিক নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে রয়টার্স জানিয়েছে, সব জাহাজ আপাতত নিরাপদ রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।







