মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার কাঠামোকে আরও শক্তিশালী করতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া হাসপাতাল পর্যায়ে নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি।
তিনি আরও জানান, দেশে হামের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। আগামী ছয় মাস এই টিকা সরবরাহে কোনো ঘাটতি হবে না। ফলে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
অনুষ্ঠানে চীনের সহযোগিতায় যৌথ সার্জিক্যাল ক্লিনিক ও ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশা প্রকাশ করেন, দুই দেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।






