আইনজীবীরা বলেন, ভার্চুয়াল শুনানির কারণে গুরুত্বপূর্ণ মামলার বিচারপ্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং ন্যায়বিচার ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তাদের অভিযোগ, এতে বিচারিক কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং বাস্তব শুনানির গুরুত্ব কমে যাচ্ছে।
তারা আরও বলেন, বিচারব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে ভার্চুয়াল পদ্ধতি পুরোপুরি প্রত্যাহার করা জরুরি।
এর আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তারা বিক্ষোভ মিছিল করেন এবং পরে অবস্থান কর্মসূচি পালন করেন।






