Search
Close this search box.

এইচএসসি পরীক্ষা ২ জুলাই শুরু, রুটিন প্রকাশ

হাবিবা

ছবিঃ সংগৃহীত

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ৮ আগস্ট পর্যন্ত। লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আনুষ্ঠানিকভাবে এই রুটিন প্রকাশ করে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত রুটিনে উল্লেখ করা হয়েছে, বিশেষ কোনো পরিস্থিতিতে বোর্ড কর্তৃপক্ষ প্রয়োজনে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনতে পারবে।

প্রতি বছর দেশের লাখো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার রুটিন প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতি এখন আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ