Search
Close this search box.

এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারের নতুন নীতিমালা: অনুমোদিত মডেলের তালিকা

অহনা

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর এবং হাতঘড়ি ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এখন থেকে নির্দিষ্ট কিছু মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং শুধুমাত্র এনালগ বা কাঁটাযুক্ত হাতঘড়ি নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা শুধুমাত্র নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। নির্ধারিত ৮টি জনপ্রিয় মডেল হলো:

  • Fx-82MS

  • Fx-100MS

  • Fx-570MS

  • Fx-991MS

  • Fx-991EX

  • Fx-991ES

  • Fx-991ES Plus

  • Fx-991CW

বি.দ্র.: এই মডেলগুলোর বাইরে যেকোনো সাধারণ (General/Normal) নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে।

পরীক্ষাকেন্দ্রে সময় ব্যবস্থাপনার সুবিধার্থে হাতঘড়ি ব্যবহারের অনুমতি থাকলেও এতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে:

কোনো ধরনের ডিজিটাল ঘড়ি, স্মার্টওয়াচ বা প্রোগ্রামেবল ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস বা ইন্টারনেটে সংযুক্ত হতে পারে এমন কোনো যন্ত্র সঙ্গে রাখলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ