খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় আগামী শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত বন্ধ থাকবে।খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ আপাতত আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অফিস সুপারিনটেনডেন্ট আশিকুর রহমান জানান, চলমান বিদ্যুৎ সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান ও অন্যান্য দাপ্তরিক কাজ চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। তিনি বলেন, “আগামীকাল বৃহস্পতিবারও কলেজ বন্ধ থাকবে। তবে শুক্রবার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আহসানুল্লাহ হাবীব নিশ্চিত করেছেন যে, দুপুর ১টা থেকে শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।








