Search
Close this search box.

যুদ্ধবিরতি চলাকালেই লেবাননে ইসরায়েলের হামলা

হাবিবা

ছবিঃ সংগৃহীত

লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান ১০ দিনের যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে করে অঞ্চলটিতে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের বিনতে জবেইল, খিয়াম ও হানিন শহরের বিভিন্ন এলাকায় এই বোমাবর্ষণ করা হয়। বিশেষ করে আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে মাঠ পর্যায়ের সংবাদদাতারা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আকস্মিক এই হামলার সময় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।

যদিও এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে আবাসিক এলাকায় হামলা হওয়ায় বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধবিরতির মাঝেই এমন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

এদিকে চলমান যুদ্ধবিরতি স্থায়ী করার লক্ষ্যে আন্তর্জাতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এই হামলা সেই প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ