উক্ত পেজের বায়ো বা পরিচিতি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এটি একটি স্যাটায়ার ও প্যারোডি প্ল্যাটফর্ম। সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে— ‘সমস্ত কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। আমাদের কন্টেন্ট হাস্যরস, স্যাটায়ার এবং প্যারোডির মাধ্যমে উপস্থাপন করা হয়।’
স্যাটায়ার পেজটির এই ব্যঙ্গাত্মক পোস্টটিকেই পরবর্তীতে অনেক ব্যবহারকারী প্রকৃত সংবাদ ভেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে শুরু করেন।
উল্লেখ্য যে, গত ১৮ এপ্রিল অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন আবেদন সংগ্রহ করেছিলেন। তবে তিনি শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাননি।
চমকের এই মনোনয়ন না পাওয়াকে কেন্দ্র করে স্যাটায়ার পেজটি ব্যঙ্গাত্মক পোস্ট করলেও, মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে অভিনেত্রী চমকের এমন কোনো হতাশাজনক বা নেতিবাচক মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।







