Search
Close this search box.

ইতিহাস গড়ল ওয়ারফেজ: প্রথম ব্যান্ড হিসেবে একুশে পদক ও জিপো লাইটারের বৈশ্বিক স্বীকৃতি

অহনা

বাংলাদেশের রক সংগীতের কিংবদন্তি ব্যান্ড ‘ওয়ারফেজ’ (Warfaze) ২০২৬ সালে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। প্রথম বাংলাদেশি রক ব্যান্ড হিসেবে তারা অর্জন করেছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার এই ব্যান্ডদলকে এ পদকে ভূষিত করে। একই সাথে দক্ষিণ এশিয়ার প্রথম ব্যান্ড হিসেবে ওয়ারফেজের নামে বাজারে এসেছে বিশেষ জিপো (Zippo) লাইটার, যা তাদের জনপ্রিয়তার বৈশ্বিক স্বীকৃতি।

১৯৮৪ সালের ৫ জুন যাত্রা শুরু করা ওয়ারফেজ ২০২৪ সালে তাদের সংগীতযাত্রার ৪০ বছর পূর্ণ করেছে।

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত স্বনামধন্য অ্যালবাম ‘ওয়ারফেজ’ দিয়ে তারা বাংলা রক মিউজিকের ধারা বদলে দেয়।৪০ বছর পূর্তি উপলক্ষে দলটি ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’ শুরু করলেও দেশের পরিস্থিতির কারণে মাঝপথে তা স্থগিত করতে হয়। তবে ২০২৬ সালে ‘একুশে পদক’ অর্জন তাদের এই দীর্ঘ লড়াই ও সাধনার শ্রেষ্ঠ স্বীকৃতি হিসেবে ধরা হচ্ছে।

আইকনিক লাইটার ব্র্যান্ড জিপোর তালিকায় এবার নাম লেখাল ওয়ারফেজ। গত সোমবার (২০ এপ্রিল, ২০২৬) আনুষ্ঠানিকভাবে এই বিশেষ জিপো সংস্করণের যাত্রা শুরু হয়।

দুটি অ্যালবামের ওপর ভিত্তি করে লাইটার দুটি ডিজাইন করা হয়েছে—একটি প্রথম অ্যালবাম ‘ওয়ারফেজ’ এবং অন্যটি ‘পথচলা’

 ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম টিপু বলেন, “জিপোর মতো একটি আইকনিক ব্র্যান্ডের সঙ্গে এ সম্পৃক্ততা আমাদের জন্য অত্যন্ত সম্মানের। এটি আমাদের ব্যান্ডের শুরু, অভিজ্ঞতা ও পরিবর্তনের গল্পকে সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে।”

লাইটার ব্র্যান্ড জিপোর ইতিহাস প্রায় শতবছরের। এর আগে এলভিস প্রিসলি, বব মার্লে, মেটালিকা, আয়রন মেইডেন এবং এসি/ডিসির মতো বিশ্ববিখ্যাত শিল্পী ও ব্যান্ডের নামে বিশেষ জিপো তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়া থেকে প্রথম ব্যান্ড হিসেবে ওয়ারফেজ এখন সেই তালিকার অংশ। বাংলাদেশে জিপোর অনুমোদিত ডিস্ট্রিবিউটর লাক্সকো ট্রেডিং লিমিটেড-এর মাধ্যমে এই সংগ্রহযোগ্য (Collectible) লাইটারগুলো পাওয়া যাবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ