প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) রাইটস শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বিদ্যমান শেয়ারের বিপরীতে চারটি রাইটস শেয়ার ইস্যু করা হবে।
প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা ধরে মোট ২০০ কোটি টাকা নতুন পরিশোধিত মূলধন সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উত্তরা ব্যাংক নিজেই ১৯২ কোটি টাকা বিনিয়োগ করবে। বাকি ৮ কোটি টাকা সংখ্যালঘু ছয়জন ব্যক্তিগত বিনিয়োগকারী প্রদান করবেন।
ইজিএম অনুমোদনের পর ৩০ দিনের মধ্যে পুরো সাবস্ক্রিপশন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।








