কোম্পানি সূত্রে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ইরিডিমেবল ও নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়। ওই সভায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনুকূলে অভিহিত মূল্য ১০ টাকা করে মোট ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তীতে ইজিএমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ এপ্রিল কমিশন প্রস্তাবটিতে সম্মতি দেয়।
এই সিদ্ধান্তের ফলে উল্লেখিত সংখ্যক শেয়ার ইস্যুর মাধ্যমে তিতাস গ্যাসের পরিশোধিত মূলধন প্রায় ২৮২ কোটি ৭৫ লাখ টাকা বৃদ্ধি পাবে।
বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ৯৮৯ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা।








