Search
Close this search box.

সংরক্ষিত আসনে মনোনয়ন না পেয়ে প্রতিক্রিয়া জানালেন চমক

হাবিবা

ছবিঃ সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

সোমবার দুপুরের দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি কুষ্টিয়া থেকে মনোনীত প্রার্থী ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানান। একই সঙ্গে রাজনীতিতে নিজের নতুন যাত্রার কথাও উল্লেখ করেন।

চমক বলেন, তিনি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়েছে। দল থেকে পাওয়া সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, তার মূল লক্ষ্য দেশ ও মানুষের সেবা করা। বিশেষ করে কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করার ইচ্ছা রয়েছে তার। পাশাপাশি বাঙালি সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার কথাও বলেন তিনি।

পোস্টের কিছু সময় পর ‘নতুন যুগের সূচনা, নতুন যাত্রা’ শিরোনামে ফেসবুক লাইভে এসে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দেন চমক।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ