Search
Close this search box.

অনিদ্রার দুঃস্বপ্নে কাল্কি, বললেন জীবনের অন্ধকার অধ্যায়ের কথা

হাবিবা

ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেত্রী কাল্কি কোয়েচলিন বরাবরই ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তবে ব্যক্তিগত জীবনে তাকে পাড়ি দিতে হয়েছে কঠিন এক সময়, যা তার মানসিক ও শারীরিক দুই দিকেই গভীর প্রভাব ফেলেছিল।

সম্প্রতি সোহা আলি খানের একটি পডকাস্টে অংশ নিয়ে সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করেন কাল্কি। তিনি জানান, একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে অনিদ্রায় ভুগেছেন তিনি। রাতের পর রাত ঘুমাতে না পারার ফলে তার স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল।

কাল্কির ভাষায়, সেই সময় তিনি বুঝতে পেরেছিলেন মন ও শরীর কতটা গভীরভাবে পরস্পরের সঙ্গে যুক্ত। মানসিক কষ্ট ধীরে ধীরে শারীরিক ক্লান্তি ও অবসাদে রূপ নেয়। টানা কয়েক মাস ঘুমহীনতায় ভোগার ফলে তার দৈনন্দিন কাজেও প্রভাব পড়ে।

রাতের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, প্রায়ই গভীর রাতে ঘুম ভেঙে যেত এবং এরপর আর ঘুম আসত না। সেই সময়টা কাটাতে কখনও গিটার বাজাতেন, কখনও অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতেন। তবুও স্বাভাবিক ঘুমের অভাব তাকে ভীষণভাবে ক্লান্ত করে তুলেছিল।

এই অনিদ্রা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে, কাজের সময়ও তিনি বিভ্রান্ত বোধ করতেন। অনেক সময় বুঝতেই পারতেন না তিনি জেগে আছেন নাকি স্বপ্ন দেখছেন। টানা কয়েক মাস এমন অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।

বর্তমানে সেই কঠিন সময় পেছনে ফেলে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরেছেন কাল্কি। তবে জীবনের এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব কতটা গভীর।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ