Search
Close this search box.

মরক্কোতে তুরস্কের রপ্তানি প্রথম প্রান্তিকে ১০০ কোটি ডলার ছাড়াল

হাবিবা

ছবিঃ সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে তুরস্ক। ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই (জানুয়ারি–মার্চ) দেশটিতে তুরস্কের রপ্তানি ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

তুরস্কের রপ্তানিকারক পরিষদ (টিআইএম)-এর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, এই সময়ে মরক্কোতে মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০২৬ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এটি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি।

টিআইএম জানায়, তুর্কি যন্ত্রপাতি, টেক্সটাইল, অটোমোবাইল যন্ত্রাংশ, নির্মাণ সামগ্রী ও ভোক্তা পণ্যের বাড়তি চাহিদাই এই প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি।

বিশ্লেষকদের মতে, মরক্কোর দ্রুত অবকাঠামো উন্নয়ন, শিল্পখাত সম্প্রসারণ এবং ইউরোপ–আফ্রিকা সংযোগে দেশটির কৌশলগত অবস্থান তুর্কি রপ্তানির জন্য বড় সুযোগ তৈরি করেছে।

গত কয়েক বছরে দুই দেশের মধ্যে সরাসরি শিপিং লাইন, উন্নত লজিস্টিক ব্যবস্থা এবং নিয়মিত ব্যবসায়িক ফোরাম আয়োজন বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প ও বিনিয়োগ খাতেও সহযোগিতা বাড়ছে।

টিআইএম আশা করছে, বৈশ্বিক জ্বালানি অস্থিরতা ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও তুরস্ক–মরক্কো বাণিজ্য প্রবৃদ্ধির এই ধারা আগামী মাসগুলোতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ