ইরানের সামরিক বাহিনীর সর্বোচ্চ অপারেশনাল ইউনিট ‘খাতাম আল-আম্বিয়া’ জাহাজ জব্দের ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছিল। তাদের দাবি, এই ধরনের পদক্ষেপের “উপযুক্ত জবাব” দেওয়া হবে।
এর আগে ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৪০ দিনের সংঘাতের পর একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়, যা আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল। যুদ্ধবিরতি চলাকালেই নতুন করে এই উত্তেজনা দেখা দিল।
ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও আগে আলোচনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল, সর্বশেষ পরিস্থিতির কারণে ইরান নতুন করে আলোচনায় অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছে।







