পুনমের ভাষ্য অনুযায়ী, খবরটি দেখার পর তার বাবা প্রচণ্ড রাগান্বিত হন এবং তাকে চড় মারেন। একজন রক্ষণশীল পরিবারের সদস্য হিসেবে তার এমন মন্তব্য মেনে নিতে পারেননি তারা। এর ফলে পরিবারে দীর্ঘ সময় ধরে অশান্তি চলতে থাকে।
তিনি আরও জানান, তখন তিনি আলোচনায় আসার জন্য অনেকটাই আগ্রহী ছিলেন। বন্ধুদের সঙ্গে আড্ডার সময় নেওয়া সিদ্ধান্তই পরে বড় বিতর্কে রূপ নেয়।
ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে পুনম পাণ্ডে প্রায়ই খবরের শিরোনামে থাকেন। ২০২৪ সালে নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েন তিনি। পরে তিনি দাবি করেন, জরায়ু ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নিয়েছিলেন।








