দিনশেষে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১২০টির দর বেড়েছে, ২০৭টির দর কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।
সূচকের হিসাব অনুযায়ী, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ২৩২ পয়েন্টে নেমেছে। শরিয়াহ সূচক ডিএসইএস ৩ পয়েন্ট কমে ১ হাজার ৬০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৯৮০ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনের দিক থেকে বাজারে সামান্য উন্নতি দেখা গেছে। সোমবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮২৪ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেশি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই প্রবণতা দেখা গেছে। সেখানে সিএএসপিআই সূচক ২৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৭২৪ পয়েন্টে নেমেছে। মোট ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির দর বেড়েছে, ৯০টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের আস্থার ঘাটতি ও বিক্রির চাপই বর্তমান দরপতনের অন্যতম কারণ।








