Search
Close this search box.

‘ফুয়েল পাস’ অ্যাপের পরিধি বাড়ল, আরও ১৯ জেলায় সেবা চালু

হাবিবা

ছবিঃ সংগৃহীত

দেশে জ্বালানি তেলের সুষ্ঠু বিতরণ ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে সরকারের ডিজিটাল উদ্যোগ ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পরিধি আরও বাড়ানো হয়েছে। নতুন করে দেশের ১৯টি জেলায় এই অ্যাপের নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে জানানো হয়, পাইলট কর্মসূচির অংশ হিসেবে ধাপে ধাপে এই সেবা সারা দেশে সম্প্রসারণ করা হচ্ছে।

নতুন অন্তর্ভুক্ত জেলাগুলোর মধ্যে রয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম।

এর আগে ১৮ এপ্রিল রাজধানী ঢাকা ও ঢাকা মহানগরসহ চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহসহ কয়েকটি বড় শহরে অ্যাপটির নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলাতেই ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে। এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ