Search
Close this search box.

ভোট চাইতে গিয়ে প্রেম, বিয়ে করলেন দুই শিক্ষার্থী

হাবিবা

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারে গিয়ে পরিচয় হয় দুই শিক্ষার্থী ইমন ও মুসলিমার। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব, এরপর প্রেম এবং শেষ পর্যন্ত তা পরিণতি পায় বিয়েতে।

গত বছরের অক্টোবরে দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল থেকে সহকারী ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রিদুয়ানুল হক ইমন।

নির্বাচনী প্রচারের শেষ দিনে মমতাজ উদ্দীন কলাভবনের সামনে প্রচারের সময় প্রথমবার মুসলিমাকে দেখেন ইমন। প্রথম দেখাতেই তার ভালো লাগা তৈরি হয় বলে জানান তিনি। পরে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ শুরু হয় এবং ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে।

পরবর্তীতে তারা একসঙ্গে চা খাওয়া ও আড্ডার মাধ্যমে আরও ঘনিষ্ঠ হন। একপর্যায়ে সম্পর্ক প্রেমে রূপ নেয়।

চার মাসের সম্পর্কের পর উভয় পরিবারের সম্মতিতে গত ৭ এপ্রিল তারা বিয়েবন্ধনে আবদ্ধ হন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয় ১৭ এপ্রিল।

ইমন ফিন্যান্স বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মুসলিমা সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি যথাক্রমে ময়মনসিংহ ও বাগেরহাট।

পারিবারিকভাবে প্রথমে সম্মতি না থাকলেও পরে উভয় পরিবারকে বোঝানোর পর বিয়েতে রাজি হয় পরিবারগুলো। বর্তমানে তারা পড়াশোনা শেষ করে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার পরিকল্পনা করছেন।

মুসলিমা বলেন, বন্ধুত্ব থেকে শুরু হয়ে খুব অল্প সময়েই সম্পর্কটি গভীর হয়েছে। পরিবার সম্মতি দেওয়ায় তারা এখন স্বস্তিতে আছেন এবং একসঙ্গে ভবিষ্যৎ গড়তে চান।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ