Search
Close this search box.

মাভাবিপ্রবির ছাত্রী হল থেকে জব্দ বৈদ্যুতিক সরঞ্জাম ফেরত

হাবিবা

ছবিঃ সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফজিলাতুন্নেছা জোহা ছাত্রী আবাসিক হলে তল্লাশি চালিয়ে জব্দ করা ব্যক্তিগত বৈদ্যুতিক সরঞ্জাম শিক্ষার্থীদের ফেরত দিয়েছে হল কর্তৃপক্ষ।

রোববার (১৯ এপ্রিল) হলের ৮ম, ৯ম ও ১০ম তলায় তল্লাশি চালিয়ে শিক্ষার্থীদের রান্নার কাজে ব্যবহৃত ইন্ডাকশন ও রাইস কুকারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়। পরে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর সোমবার (২০ এপ্রিল) সকালে সেগুলো ফেরত দেওয়া হয়।

সোমবার সকাল ৯টার দিকে হল কর্তৃপক্ষ প্রতিটি রুমে গিয়ে শিক্ষার্থীদের সরঞ্জাম ফেরত নেওয়ার জন্য নির্দেশনা দেয়। এরপর শিক্ষার্থীরা হল অফিসে যোগাযোগ করে তাদের জব্দ করা ইন্ডাকশন ও রাইস কুকার ফেরত নেন।

তবে নিরাপত্তাজনিত কারণে বৈদ্যুতিক হিটারগুলো ফেরত দেওয়া হয়নি বলে জানানো হয়েছে।

এদিকে হলের খাবারের মান ও সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের জন্য সোমবার সন্ধ্যা ৭টায় হল প্রভোস্টের সঙ্গে একটি মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ