শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের বক্তারপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে মো. শাহীন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
রাতে সাভার মডেল থানাধীন আক্রান এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মো. আলীম মোল্লা (৩৮) ও মো. আকাশকে (২০)। তাঁদের কাছ থেকে প্রায় ২১ হাজার টাকা মূল্যের ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবির সবচেয়ে বড় সাফল্য আসে শনিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানা এলাকায়:
গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে গ্রেপ্তার করা হয় মো. জসিম তালুকদার (৩৮), মো. রেজাউল করিম (২৪), আকবর হোসেন (৩২) ও নাজমুল হককে (২৫)।
তাঁদের কাছ থেকে ৭০০ পুরিয়া হেরোইন (প্রায় ৭০ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. সাইদুল ইসলাম জানান:
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রেজাউল করিমের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।








