Search
Close this search box.

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃ`ত্যু

হাবিবা

ছবিঃ সংগৃহীত

রাজশাহীর চারঘাট উপজেলায় পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ও সোমবার রাতে ঘটে যাওয়া দুইটি ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে হলিদাগাছী এলাকায় রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে প্রায় ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারী নিহত হন। স্থানীয়দের ধারণা, তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মরদেহ টুকরো অবস্থায় উদ্ধার করা হয়।

অন্যদিকে, সোমবার রাতে নিমপাড়া ইউনিয়নের হবিবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামের এক যুবক নিহত হন। তিনি ওই এলাকার জুলুম প্রামানিকের ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনের পাশে ছিলেন এবং দুর্ঘটনায় পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং পরে তার মরদেহ দাফন করা হয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ জানিয়েছে, দুইটি ঘটনারই তদন্ত চলছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং যুবকের মৃত্যুর বিষয়ে বিস্তারিত যাচাই করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন ঘটনাগুলোকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে রেললাইনের আশপাশে চলাচলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ