দিনশেষে ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৫টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি প্রতিষ্ঠানের দর।
দরবৃদ্ধির ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৭ পয়েন্টে উন্নীত হয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৯২৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন (সোমবার) লেনদেনের পরিমাণ ছিল ৮২৪ কোটি ৭৬ লাখ টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১০৪ কোটি ৫৩ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের উত্থান দেখা গেছে।
সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।বাজারটিতে ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।
আজ সিএসইতে ৩৩ কোটি ৩০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।





