এছাড়া একই আঙিনায় অবস্থিত এবং একই মালিকানাধীন শিল্প ইউনিটগুলোর অব্যবহৃত গ্যাস লোড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এক ইউনিট থেকে অন্য ইউনিটে স্থানান্তর করা যাবে। এতে শিল্পখাতে গ্যাস ব্যবহারের নমনীয়তা বাড়বে বলে আশা করা হচ্ছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, একই মালিকানাধীন প্রতিষ্ঠানে ক্যাপটিভ পাওয়ার শ্রেণির লোড শিল্প শ্রেণিতে স্থানান্তর করা যাবে। তবে বিপরীতভাবে, অর্থাৎ শিল্প শ্রেণি থেকে ক্যাপটিভ পাওয়ারে লোড স্থানান্তরের অনুমতি থাকবে না।
গ্রাহকসেবার মান উন্নয়নে মিটার স্থাপনের পর সর্বোচ্চ সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট গ্যাস কোম্পানিকে গুণগত মান যাচাই সম্পন্ন করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এসব পরিবর্তনের মাধ্যমে শিল্প খাতে গ্যাস ব্যবস্থাপনায় নমনীয়তা আসবে এবং সেবাপ্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে। একই সঙ্গে প্রশাসনিক জটিলতা কমিয়ে ব্যবসায়িক পরিবেশ উন্নত করতেও এটি সহায়ক হতে পারে।







