Search
Close this search box.

অবৈধ পাহাড় কাটায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ধরা পড়ল ৩ জন

হাবিবা

ছবিঃ সংগৃহীত

খাগড়াছড়ি জেলায় অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জেলা সদরের রোয়াশা পাড়া এলাকায় অভিযান চালিয়ে পাহাড় কাটার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে জিরো মাইল আর্মি ক্যাম্পের একটি টহল দল দায়িত্ব পালনের সময় রোয়াশা পাড়া এলাকায় সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করে। পরে সেখানে অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড় কাটার কাজে নিয়োজিত ব্যক্তিদের আটক করা হয়।

অভিযান শেষে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে স্থানীয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে আটক ব্যক্তিদের এবং একটি ব্যবহৃত যানবাহন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সেনা কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ি অঞ্চলে অবৈধ পাহাড় কাটা, ভূমি ধ্বংস এবং পরিবেশ বিপর্যয় রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ