পরিদর্শনকালে তিনি পরীক্ষার্থীদের আসন বিন্যাস, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে পরীক্ষার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।








