জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান তাঁর বক্তব্যে বিগত সরকারের আমলের দমন-পীড়নের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন:
“হাসান নাসিমকে যেভাবে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে, তা আমাদের লেখক মুস্তাক ও কার্টুনিস্ট আহমেদ কিশোরের কথা মনে করিয়ে দেয়। হাসিনা সরকার মুস্তাককে গুম করেছিল, আর বর্তমান পরিস্থিতিতেও আমরা একই ধরনের ছায়া দেখছি। হাসান নাসিমকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া যথাযথভাবে মানা হয়নি এবং তাঁর পরিবারকেও সঠিক তথ্য দেওয়া হয়নি।”
তিনি আজকের শুনানিতেই হাসান নাসিমের নিঃশর্ত মুক্তি এবং শিল্পী-কার্টুনিস্টদের কাজের পূর্ণ স্বাধীনতার দাবি জানান।
সংগঠনটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খান তালাত রাফি বর্তমান বিএনপি সরকারের কঠোর সমালোচনা করে বলেন:
“হাসিনা সরকারের তৈরি করা কালাকানুন ব্যবহার করে জনগণের কণ্ঠরোধ করা হচ্ছে। আপনারা সরকার গঠনের মাত্র দুই মাসের মাথায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকট মোকাবিলা না করে আপনারা মানুষের বাকস্বাধীনতা হরণ করছেন। আপনারা ‘হাসিনা’ হয়ে উঠতে চাইলেও এ দেশের ছাত্র-জনতা তা হতে দেবে না।”








