শূন্য পদের তথ্যাদি প্রেরণের লিংক এবং সংশ্লিষ্ট সফটওয়্যারের উন্নয়নের (Development) কাজ চলছে।কারিগরি কাজের সুবিধার্থে সফটওয়্যারটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সফটওয়্যার উন্নয়নের কাজ শেষ হওয়া মাত্রই নতুন সময়সূচি পুনরায় নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদরাসা) কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা করা হয়েছে। বর্তমানে এই নীতিমালা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছিল। তবে সফটওয়্যারটি সাময়িকভাবে বন্ধ হওয়ায় তথ্য প্রেরণের প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হতে পারে।
বর্তমানে সারা দেশে বিপুল সংখ্যক এমপিওভুক্ত মাদরাসা ও জনবল কর্মরত রয়েছে, যারা এই বদলি প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছেন:
-
মোট এমপিওভুক্ত মাদরাসা: ৮ হাজার ২২৯টি।
-
দাখিল পর্যায়: ৫ হাজার ৭৬৭টি।
-
আলিম পর্যায়: ১ হাজার ২৮৫টি।
-
ফাযিল পর্যায়: ৯৯৩টি।
-
কামিল পর্যায়: ১৮৪টি।
-
মোট জনবল: এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।








