Search
Close this search box.

সিসিটিভির তথ্য ও দায়িত্বপ্রাপ্তদের তালিকা চেয়ে ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

অহনা

সুষ্ঠু, স্বচ্ছ এবং সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে কঠোর অবস্থানে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রশ্নপত্র বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে সিসিটিভি ক্যামেরার তথ্য ও প্রশ্নপত্র গ্রহণকারী দায়িত্বপ্রাপ্তদের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে চেয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

আজ রবিবার (১৯ এপ্রিল, ২০২৬) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে কেন্দ্র সচিবদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে:

প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার আইডি (ID) এবং পাসওয়ার্ড (Password) বোর্ডকে সরবরাহ করতে হবে।ট্রেজারি বা থানা থেকে যেসব শিক্ষক ও কর্মচারী প্রশ্নপত্র গ্রহণ করবেন, তাঁদের নাম, পূর্ণ ঠিকানা এবং সচল মোবাইল নম্বর জমা দিতে হবে।

বোর্ড এই প্রক্রিয়াটিকে ‘অতীব জরুরি’ হিসেবে ঘোষণা করেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য পাঠাতে বলেছে:

নির্ধারিত তথ্যসমূহ controller@dhakaeducationboard.gov.bd এই ঠিকানায় পাঠাতে হবে। আজ রবিবার অফিস সময়ের মধ্যেই ই-মেইলে তথ্য প্রেরণ নিশ্চিত করতে বলা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রশ্নপত্র ফাঁস রোধ এবং পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে যেকোনো ধরনের অনিয়ম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতেই সিসিটিভি ক্যামেরার এক্সেস চেয়েছে বোর্ড কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রশ্নপত্র আনা-নেওয়ার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করতেই তাঁদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ