নিশ্চিত হামে ১ জন এবং সন্দেহজনক হামে ৩ জনসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৭ জন নতুন করে হাম সন্দেহে শনাক্ত হয়েছেন।পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ১৬৫ জনের শরীরে হামের জীবাণু নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে।
গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর যে পরিসংখ্যান দিয়েছে তা নিম্নরূপ:
-
মোট সন্দেহজনক রোগী: ২৩ হাজার ৬০৬ জন।
-
মোট নিশ্চিত রোগী: ৩ হাজার ৪৪৩ জন।
-
হাসপাতালে ভর্তি: এ পর্যন্ত ১৫ হাজার ৩২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
-
সুস্থতা: চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ৩৯৬ জন।
হাম আক্রান্ত ও সন্দেহভাজনদের মধ্যে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে:
গত এক মাসে মোট ৩৬ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮১ জনের।






