-
মো. শিহাব আলী (২৫): পিতা- আদম আলী।
-
মো. মজনু আলী (২৭): পিতা- হাফিজুর রহমান।
-
মো. মোহন আলী (৩২): পিতা- আমিরুল ইসলাম।
-
হেলাল আলী (৩৪): পিতা- মৃত সানোয়ার হোসেন।
-
মো. হোসাইন আল কবির (৩১): পিতা- মৃত আবুল হোসেন।
পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুকৌশলে সাইবার অপরাধ করে আসছিল। তাদের প্রধান টার্গেট ছিল বিদেশে কর্মরত প্রবাসীরা:
তারা প্রবাসীদের ইমো, ফেসবুক ও মেসেঞ্জার আইডি হ্যাকিংয়ের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে নিত। পরবর্তীতে প্রবাসীদের নিকটাত্মীয় ও পরিচিতদের কাছে বিভিন্ন জরুরি সমস্যার কথা বলে কৌশলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান:
গোপন সংবাদের ভিত্তিতে মোহরকয়া বাজারের পাশে বিশেষ অভিযান চালিয়ে এই পাঁচ হ্যাকারকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের আজ রবিবার (১৯ এপ্রিল, ২০২৬) নাটোর আদালতে সোপর্দ করা হয়েছে।






