Search
Close this search box.

ইমাম প্রতিনিধিদলের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ: এলাকার উন্নয়নে সততার অঙ্গীকার

অহনা

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি-র সঙ্গে তাঁর নির্বাচনি এলাকার ১৫ সদস্য বিশিষ্ট একটি ইমাম প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রবিবার (১৯ এপ্রিল, ২০২৬) সংসদ ভবনস্থ ডেপুটি স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি এলাকার মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

ডেপুটি স্পিকার তাঁর নির্বাচনি এলাকার সব ধর্ম ও পেশার মানুষকে সংসদ ভবন এবং অধিবেশন অবলোকনের সুযোগ করে দেওয়ার পরিকল্পনা জানান। তিনি বলেন:

ইমাম প্রতিনিধিদলের আগে খ্রিষ্টান প্রতিনিধিদলও সংসদ পরিদর্শন করেছে। পর্যায়ক্রমে এলাকার সকল শ্রেণি ও পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হবে যাতে তাঁরা সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করতে পারেন।

তাঁর এলাকায় সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং সবার প্রতি সমান গুরুত্ব দেওয়ার বিষয়ে তিনি আলোকপাত করেন।

ডেপুটি স্পিকার এলাকার উন্নয়নে ইমামদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন:

উন্নয়নমূলক কাজ তদারকির জন্য খুব শীঘ্রই ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে।সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে নামিয়ে আনতে হবে। সমাজে ছোটখাটো বিরোধ বা ‘দরবার’ মীমাংসার ক্ষেত্রে ইমামদের নৈতিক ও কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।

নির্বাচনি এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন:

“আপনাদের ভোটের মাধ্যমেই আমি আজ এই মহান সংসদের ডেপুটি স্পিকার মনোনীত হয়েছি। তাই আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা ও জবাবদিহিতা অনেক বেশি।”

তিনি নিজেকে শতভাগ সততার সঙ্গে পরিচালিত করার দাবি করেন এবং ভবিষ্যতেও সততার সঙ্গে এলাকার মানুষের সেবা করার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ