Search
Close this search box.

সাঁথিয়ায় মাদক নির্মূলে এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাবিবা

ছবিঃ সংগৃহীত

পাবনার সাঁথিয়া উপজেলার নওয়ানী গ্রামে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বাড়াতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণকে নিয়ে এই সভার আয়োজন করা হয়।

সাঁথিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী বকুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি জয়নুল আবেদীন রানা এবং স্থানীয় সাংবাদিক ফারুক হোসেন। এছাড়াও সমাজসেবক আলহাজ্ব হারুন অর রশিদ হারেজ, সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক সমাজের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাই পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় উপস্থিত বক্তারা সাঁথিয়ায় মাদক নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের চলমান কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না এবং থানার ওসি রফিকুল ইসলামের ভূমিকার কথা উল্লেখ করা হয়।

তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে স্থানীয় প্রশাসনের অভিযানে প্রায় ৩০ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করে জেল-জরিমানা করা হয়েছে বলে সভায় জানানো হয়।

বক্তারা মনে করেন, প্রশাসনিক অভিযান ও সামাজিক সচেতনতা একসঙ্গে চললে সাঁথিয়াকে মাদকমুক্ত করা সম্ভব হবে।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ