এই বছরের আসরে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী দ্য উইকেন্ড, যার আসল নাম আবেল টেসফায়ে।
সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে সম্পন্ন করার পর হানিমুন শেষে তিনি আবারও কাজে ফিরেছেন।
রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায়। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক নতুন প্রজেক্ট। আগামী ১৯ জুন মুক্তি পাবে তার নতুন হিন্দি সিনেমা ‘ককটেল টু’, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন।
এছাড়া চলতি বছর মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুটি তেলেগু সিনেমা ‘মাইসা’ ও ‘রণবালী’।





