Search
Close this search box.

‘কাউকে হতাশ করতে চাই না’

হাবিবা

ছবিঃ সংগৃহীত

বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। ঘর থেকে এক পা বাইরে রাখলেই লেন্সবন্দি হন তারা। এই পাপারাজ্জি সংস্কৃতি নিয়ে বিটাউনে বিতর্ক দীর্ঘদিনের। জয়া বচ্চনের মতো তারকারা বারবার মেজাজ হারিয়েছেন এই নজরদারির কারণে। এবার সেই একই প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করলেন বলিউডের ডিম্পল গার্ল প্রীতি জিনতা।

অভিনেত্রী জানান, ভক্তদের ভালোবাসা তিনি সবসময়ই উপভোগ করেন এবং কাউকে ফিরিয়ে দেওয়া তার স্বভাব নয়। প্রীতির কথায়, “আমি কাউকে হতাশ করতে চাই না।” তবে এই না ফেরানোর মানসিকতার সুযোগ নিয়ে কেউ যখন তার ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করে, তখন বিষয়টি তার কাছে সহ্যের সীমা ছাড়িয়ে যায়।

তিনি সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি ভক্তদের সঙ্গে ছবি তুলতে বা কথা বলতে কখনোই আপত্তি করেন না, কিন্তু অনুমতি ছাড়া ছবি তোলা বা গোপনে অনুসরণ করা তার জন্য অস্বস্তিকর।

প্রীতি জিনতা লিখেছেন, ঈশ্বরকে ধন্যবাদ তিনি ভক্তদের ভালোবাসা পেয়েছেন। তবে জিমের বাইরে অপেক্ষা করা বা ব্যক্তিগত মুহূর্তে লুকিয়ে ছবি তোলা তাকে বিরক্ত করে।

তার মতে, তারকা জীবন যতই প্রকাশ্য হোক না কেন, ব্যক্তিগত সময় ও গোপনীয়তার একটি সীমা থাকা উচিত। তিনি ভক্তদের উদ্দেশে অনুরোধ জানিয়েছেন—ছবি তোলার আগে অনুমতি নিতে, কারণ অনুমতি পেলে তিনি কখনোই না বলেন না।

জয়া বচ্চনের মতো প্রীতিও মনে করেন, তারকারা মানুষের বিনোদনের অংশ হলেও তাদের ব্যক্তিগত জীবনও সম্মান পাওয়ার যোগ্য।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ