ঘটনার পর চিরঞ্জিত জানান, যেহেতু সমস্যা হয়েছে, তাই তিনি ফিরে যাচ্ছেন এবং সমস্যা ঠিক হলে আবার এসে ভোট দেবেন। তিনি আরও বলেন, ভোট দেওয়া একজন নাগরিকের দায়িত্ব, তাই সুযোগ পেলে অবশ্যই তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন।
একই দিনে আরও কয়েকজন তারকাও ভোটকেন্দ্রে গিয়ে প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েন বলে জানা গেছে। অন্যদিকে টালিপাড়ার একাধিক তারকা ইতোমধ্যে ভোট দিয়ে ফেলেছেন।





